৩০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কিউবায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি হোলগুইন থেকে গুয়ান্তানামো যাচ্ছিল। যাওয়ার পথে পাহাড়ে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার প্রকাশিত খবরে বলা হয়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। নিহতদের পরিচয় এবং এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। খবর: এএফপি।
দেশটিতে সবশেষ ২০১৮ সালে এক বিমান দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছিলেন। হাভানা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয়। সে দুর্ঘটনায় একজন ছাড়া সব আরোহী প্রাণ হারান।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম/আরএম
















Leave a Reply