মসজিদে বিস্ফোরণ

১৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর। খবর: আনাদোলু।

বিবৃতিতে সেনাবহিনী জানান, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করেছে। তারা বলছে, খালি একটি কক্ষে ওই বিস্ফেরণ ঘটে, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণ/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *