১৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২০ জন যাত্রী।
মঙ্গলবার দেশটির মধ্যপ্রদেশের সিধি জেলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খবর: এনডিটিভি।
খবরে বলা হয়, বাসটিতে প্রায় ৬৫ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। সাত জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতু থেকে পড়ে যাওয়া বাসটি খালের পানিতে পুরোপুরি ডুবে যায়।
জেলার পুলিশ সুপার ধরমবীর সিং বলেন, আমরা এখন পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। উদ্ধার অভিযান চলছে। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply