১৭ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সচিব তপন কান্তি ঘোষ।
বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তারা টিকা নেন।
টিকাগ্রহন শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে মুক্তিযোদ্ধাসহ সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্দম আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী/এসকেএম
















Leave a Reply