হোটেলে সংসদ সদস্যের আত্মহত্যা

২৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে স্বতন্ত্র সংসদ সদস্য মোহান দেলকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার মুম্বাইয়ের মেরিন ড্রাইভের একটি হোটেল থেকে দেলকারের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে আত্মহত্যার কারণসংবলিত চিরকুট পাওয়া গেছে। তবে ওই চিরকুটে কী লেখা রয়েছে তা পুলিশ জানায়নি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে, দাদরা ও নগর হাবেলি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত ওই এমপি আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে পুলিশের ধারণা।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *