বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণি সিনেমার অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে এ অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়েসী এই অভিনেত্রীর মরদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
হতাশা থেকেই এ অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। আর ঘটনাটি এখন তদন্তনাধীন। এই অভিনেত্রী বেশ কয়েক দিন ধরেই চেন্নাইয়ের মাল্লিকাই অ্যাভিনিউয়ের বাড়িতে একা ছিলেন। এরপর দীর্ঘ সময় তাকে ফোনে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবারের সদস্যেরা। খুঁজতে এলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে বাড়ি থেকে এ অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে।
বেশ কিছু দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন দীপা। অভিনয়ের মাধ্যমে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান করে নিয়েছিলেন তিনি। তামিল ইন্ডাস্ট্রিতে তার ভালো জায়গায় যাওয়ার সম্ভবনা ছিল বলে মনে করেন অনেকে। সেখানে তিনি জেসিকা নামে পরিচিতি পেয়েছিলেন। সম্প্রতি তামিল ভাষার ‘ভাইথা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হন এ অভিনেত্রী।
দীপা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply