বিনোদন ডেস্ক: স্ত্রী আলিয়া সিদ্দিকীর সাথে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর দ্বন্দ্ব চলছে কয়েক মাস ধরেই। এই ঘটনা কেন্দ্র করে ভাইদের সাথেও সম্পর্ক খারাপ হয়েছে অভিনেতার। সেটা এতটাই যে বাড়িতেই থাকতে পারছেন না অভিনেতা। তবে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে চেয়েছিলেন নওয়াজ।
অভিনেতার মা বেশ অসুস্থ। মাকে দেখতেই বাড়িতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বাড়িতে ঢুকতেই দেয়া হয়নি তাকে। বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয়েছে তাকে।
মা মেহেরুন্নিসার শরীর ভালো নয়, খবর পেয়ে দেরাদুন থেকে মুম্বাই উড়ে আসেন নওয়াজুদ্দিন। ভারাসোভান বাংলোবাড়িতে ঢুকতেই পরেননি তিনি। স্ত্রীর সাথে দ্বন্দ্বকে কেন্দ্র করে নওয়াজের সাথে তার ভাইদের সম্পর্কও তালানিতে নেমেছে।
বৃহস্পতিবার রাতে নওয়াজুদ্দিন বাড়িতে ঢোকার চেষ্টা করলে তার ভাই ফয়জুদ্দিন বাধা দেন। ভাইকে অনেক বুঝিয়েও বাড়িতে ঢুকতে পারেননি অভিনেতা। পরে তিনি অসুস্থ মাকে না দেখেই ফিরে যান।
কয়েক সপ্তাহ আগে আন্ধেরির বাড়িতে ঢুকতে চেয়েছিলেন নওয়াজুদ্দিন। উদ্দেশ্য ছিল সন্তানদের সাথে দেখা করা। কিন্তু স্ত্রী আলিয়া তখনো নওয়াজুদ্দিনকে বাড়িতে ঢুকতে দেননি।
এদিকে গত কয়েক মাস ধরে স্ত্রীর সাথে দাম্পত্য কলহ নিয়ে নানা ধরনের খবর হলেও একবারের জন্য মুখ খোলেননি নওয়াজ। অভিনেতাকে সবশেষ জি সিনে অ্যাওয়ার্ডসে দেখা যায়। গত সপ্তাহে মুম্বাইতে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানেও নওয়াজুদ্দিনকে বিমর্ষ দেখা যায়।
নওয়াজুদ্দিন সিদ্দিকী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply