অ্যাডভোকেট জেয়াদ আল মালুম মারা গেছেন

২৭ জুন ২০২১ (নিউজ ডেস্ক): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর (আইসিটি) বীর মুক্তিযোদ্ধা জেয়াদ আল মালুম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শনিবার (২৬ জুন) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেয়াদ আল মালুমের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার জামাতা আমিনুর রহমান।

জেয়াদ আল মালুম গত ২৫ মে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ২ জুন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

প্রয়াত জেয়াদ আল মালুমের শোকসন্তোপ্ত পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।

২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য জেয়াদ আল মালুমকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়। সেই থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন।

জেয়াদ আল মালুম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আইনজীবী শাখার সম্পাদক এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শোক সংবাদ/এএমএম/রমু

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *