২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ বিএনপি সাম্প্রদায়িক হামলা শুরু করেছে।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনা’র ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা (বিএনপি) আবারও আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৩ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। গত ১২ বছর দুর্গা পূজায় কোনও সাম্প্রদায়িক হামলা হলো না, অথচ এই ১৩ বছরে এসে হামলা হলো। আগামী নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলা করা হয়েছে। আন্দোলনে, নির্বাচনে ব্যর্থ হয়ে তারা সাম্প্রদায়িক হামলা শুরু করেছে।
পূজামণ্ডবে, হিন্দুদের বাড়ি-ঘরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবস্থান কঠোর জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি এই সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য পৃষ্ঠপোষক। তারা আবারও পেট্রোল বোমা সন্ত্রাসের ষড়যন্ত্র করছে। বিএনপি এদের ছাতা দিয়ে যাচ্ছে। যারা পূজামণ্ডবে হামলা করেছে, হিন্দুদের বাড়ি-ঘরে হামলা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের ব্যাপারে কঠোর অবস্থানে। এদের বিচার হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। কোন ছাড় দেয়া হবেনা।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply