৮ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করেছে তাৎসুইয়া ইয়ামাগামি নামে এক ব্যক্তি।
শুক্রবার সকালে জাপানের নারা নামক স্থানে রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন আবে। এসময় আবেকে খুব কাছ থেকে গুলি করেন তাৎসুইয়া ইয়ামাগামি।
জাপানের গণমাধ্যম সূত্রে জানা যায়, শিনজো আবেকে হত্যা করতে নিজ হাতে অস্ত্র বানিয়েছে হত্যাকারী তাৎসুইয়া।
গুলির ঘটনার পর যে অস্ত্রটি উদ্ধার করা হয় সেটি বানানো হয় দুটি লোহার পাত এবং কাঠের টুকরা দিয়ে। লোহার পাতটি কাঠের টুকরার সাথে স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। তাছাড়া অস্ত্রটি পুরোপুরি তৈরিও হয়নি।
জাপানে অস্ত্র বহন করা বেআইনি। যদি কেউ ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র নিতে চায় তাহলে সেই ব্যক্তিকে কঠিন সব ধাপ পার করার পরই অস্ত্র দেয়া হয়।
অস্ত্র সংঘাতে মানুষ নিহত হওয়ার দিক দিয়ে জাপানের অবস্থান বিশ্বে সবচেয়ে নিচে।
বিবিসির খবরে জানা যায়, শিনজো আবে গুলির আঘাতে নিহত হয়েছেন সেটি এখনও বিশ্বাস করতে পারছেন না জাপানের সাধারণ মানুষ।
এদিকে এ ঘটনার পর জাপানের পুলিশ হত্যাকারীর বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে বিস্ফোরক পাওয়ার কথা জানায় তারা।
জাপান/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply