ইউক্রেন ইস্যুতে পুতিনকে ম্যাক্রোঁর ফোন

২৫ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামিট শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। খবর: বিবিসি।

ম্যাক্রোঁ জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছেন। কারণ জেলেনস্কি বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না।

বোমাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চুগুয়েভ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গতকাল দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথা বলার জন্য পুতিন অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার পুতিনকে ফোন করা একমাত্র পশ্চিমা নেতা ম্যাক্রোঁ। তিনি মনে করেন, রাশিয়ার সাথে আলোচনার পথ খোলা রাখতে হবে।

এ ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, ‘নিন্দা জানানও, নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে। যেন শর্তগুলো পূরণ করা যায়। যাতে আমরা সংঘাত থামাতে পারি।

ইমানুয়েল ম্যাক্রোঁ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *