ইউক্রেনকে বড় সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতিসংঘের সম্মেলনে ইউক্রেনকে ২ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দেবেন। ২০২২ এবং ২০২৩ সালে এ অর্থ খরচ করা হবে। এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুক্তরাজ্য যে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছিল সেটি দ্বিগুণ হতে যাচ্ছে।

খারকিভ থেকে রুশ সেনাদের হটিয়ে দেয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাদের সাফল্য অনুপ্রেরণামূলক। খবর: আলজাজিরা।

তিনি বলেন, ইউক্রেনের সেনাদের প্রতি আমার বার্তা হলো: আপনাদের প্রত্যেকটি পদক্ষেপের ঠিক পেছনে থাকবে যুক্তরাজ্য। আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা।

প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই ইউক্রেনকে বড় ধরনের সহায়তার ঘোষণা দিলেন তিনি।

যুক্তরাজ্য/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *