ইউক্রেনের কয়েকটি সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

২৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনের পশ্চিম ও উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

শনিবার ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ইয়াভোরিভ ঘাঁটিতে কৃষ্ণসাগর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরাঞ্চলের জাইটোমির অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় একজন সেনা নিহত হয়েছেন বলে সেখানকার মেয়র গভর্নর ভিটালি বুনেচকো বলেছেন।

তিনি বলেন, জাইটোমির শহরের খুব কাছে একটি সামরিক অবকাঠামোয় প্রায় ৩০টি মিসাইল নিক্ষেপ করা হয়। তাদের মধ্যে ১০টি মিসাইল আটকানো এবং ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া উত্তরাঞ্চলে অবস্থিত চেরনিহিভের ছোট শহর দেসনায় ইউক্রেনের পদাতিক বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে গেছে বলে সেখানকার গভর্নর ব্যাচেস্লাভ চাউস বলেছেন। তবে কী কারণে আগুন লেগেছিল তা জানাননি তিনি।

তিনি জানান, আগুনে ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *