নিউজ ডেস্ক: ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাতো প্রত্যয় হিরণ ও তার সহযোগীরা।
ইতোমধ্যে এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণরা। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তাদেরকে।
ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা দীর্ঘদিন ধরেই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করার পর আমরা জানতে পারি যে, দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কার্যক্রম পরিচালনা করে। তারা ভারতীয় এজেন্টদের সহায়তায় জনপ্রিয় ইউটিউবারদের সাথে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয়।
অনলাইন জুয়া থেকে অনেক অপরাধের জন্ম দেয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সেই সাথে ইউটিউব ছাড়াও, অন্য যে কোনও মাধ্যমে জুয়ার প্রচারণা দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ডিবি পুলিশ।
আইন শৃঙ্খলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply