২০ মে ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসাবে যোগ দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে ইউনিসেফ জানায়, একজন জাতীয় শুভেচ্ছা দূত হিসাবে মিম সারাবিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে যুক্ত হলেন। বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসাবে তিনি শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবেন। বিশেষ করে যেসব শিশু সবচেয়ে অবহেলিত। বাংলাদেশে শিশু ও নারীরা যে ধরনের সহিংসতার মুখোমুখি হয় তার বিরুদ্ধে তিনি ইউনিসেফের পক্ষে কথা বলবেন।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, মিম তার অসীম প্রাণশক্তি ও উদ্যম এবং বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
মিম বলেন, শিশুর অধিকার প্রতিষ্ঠায় অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সাথে এক সাথে পালন করতে উন্মুখ।
বিদ্যা সিনহা মিমি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
















Leave a Reply