ইমরান খানকে নরেন্দ্র মোদির চিঠি

২৪ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): প্রতিবেশী পাকিস্তানের সাথে আন্তরিক সম্পর্ক চায় ভারত। কিন্তু সে জন্য ভীতি ও বৈরিতাশূন্য একটা আস্থার পরিবেশ দরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে লেখা এক চিঠিতে কথাগুলো বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তান দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানাতে মোদি এই চিঠি লিখেছেন। খবর: এনডিটিভি।

তিনি বলেন, প্রতিবেশী হিসেবে পাকিস্তানের জনগণের সাথে আন্তরিক সম্পর্ক চায় ভারত। আর সে জন্য আস্থা ও ভীতিশূন্য পরিবেশ দরকার।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, প্রতি বছরই পাকিস্তানকে এমন একটি চিঠি লেখা হয়।

করোনা ভাইরাস মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তানের জনগণ ও ইমরান খানের সফলতা কামনা করেছেন মোদি।

গত মাসে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ২০০৩ সালের অস্ত্রবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

সোমবার পার্মান্যান্ট ইন্দুস কমিশন নিয়ে আলোচনা করতে ভারত সফরে গিয়েছেন পাকিস্তানি প্রতিনিধি দল। গেল আড়াই বছরের মধ্যে দুদেশের মধ্যে এটিই প্রথম কোনও বৈঠক।

২০১৯ সালে একদফা আকাশযুদ্ধের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। অধিকৃত কাশ্মীর নিয়ে এই সংঘাত হয়েছিল।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *