এইচ টি ইমামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

০৪ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ হোসেন তৌফিক ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে এইচ টি ইমামের ইন্তেকালে শোকাহত তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডক্টর হাছান বলেন, মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে এইচ টি ইমামের অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *