১২ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, নেপাল): নিজের রেকর্ড নিজেই ভাঙলেন লাকপা শেরপা নামের নেপালি নারী। ১০ বারের মতো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন তিনি।
বৃহস্পতিবার সফল আরোহনের মধ্য দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছার এ রেকর্ড গড়েন তিনি।
লাকপা শেরপার ভাই ও অভিযানের সংগঠক মিংমা গেলু জানান, বৃহস্পতিবার ভোরে লাকপা শেরপাসহ আরও বেশ কয়েকজন পর্বতারোহী আট হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছান। সবাই সুস্থ আছেন এবং নিরাপদে নেমে আসছেন বলেও জানান তিনি।
লাকপা শেরপা বলেছেন, তিনি সব নারীদের অনুপ্রাণিত করতে চান যাতে তারাও তাদের স্বপ্নগুলো অর্জন করতে পারে।
৪৮ বছর বয়সী এই নেপালি নারী তিন সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কানেকটিকাটের ওয়েস্ট হার্টফোর্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।
এর আগে শনিবার আরেক নেপালি শেরপা গাইড কামি রিতা ২৬তম বারের মতো চূড়ায় পৌছেঁ নিজের রেকর্ড ভেঙেছেন।
রেকর্ড/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply