নিউজ ডেস্ক: আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। কেউ গুজব রটিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শনিবার ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সাথে সরকারের অর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরও গবেষনার দরকার আছে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমরা মাকে যেমন ভালোবাসো, তেমনি দেশকে ভালোবাসতে হবে, মাতৃভাষাকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো এবং দেশকে এগিয়ে নেবো।
মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা এগিয়ে যেতে চাই গণতন্ত্র ও উন্নয়নের পথে এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। হাওয়া ভবনের সেই দূর্নিতীবাজদের আর কখনও ক্ষমতায় দেখতে চাইনা।
কলেজের অধ্যক্ষ হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী।
এর আগে মন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি শশীভূষণ থানার বেগম রহিমা ইসলাম কলেজ পরিদর্শন ও স্মারক বৃক্ষরোপণ করেন।
শিক্ষামন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply