১৩ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রন্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া ওই ব্যাক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন। খবর: বিসিসি।
এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের নাগরিকদের সম্ভব হলে এখন বাসা থেকে কাজ করা উচিত বলে মনে করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিকেওমিক্রনে সংক্রমণের হার নিয়ে হুঁশিয়ার করে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেন, অমিক্রন এমন হারে ছড়াচ্ছে যে করোনা মহামারিতে এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হইনি আমরা।
বিবিসির তথ্যমতে, যুক্তরাজ্যে গত রোববার আরও ৪৮ হাজার ৮৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার দেশটিতে করোনার আক্রন্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৮১ লাখ ৯ হাজার ৫১৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৪৩৯ জনের।
যুক্তরাজ্য/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply