৫ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে এই প্রথম ওমিক্রনে আক্রান্ত কারও মৃত্যু হলো বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।
বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭৩ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের উদয়পুরের লক্ষ্মীনারায়ণ নগররের বাসিন্দা বলে এনডিটিভি জানিয়েছে।
গত বছরের ১৫ ডিসেম্বর ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তির ডায়বেটিকস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতা ছিল।
২১ ডিসেম্বর তার করোনা নেগেটিভ ধরা পড়ে। এরপর তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়। তিনি করোনার দুটি টিকাও নিয়েছিলেন। এমনকি তিনি উল্লেখযোগ্য কোথাও ভ্রমণ কিংবা সংশ্লিষ্ট কারও সংস্পর্শেও আসেননি।
২৫ ডিসেম্বর জিনোম সিকোয়েন্সিংয়েন ফল পাওয়ার পর তার শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যায়। এর ছয়দিন পর ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
ভারতে এ পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
করোনা ভাইরাস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply