করোনাবিরোধী বিশ্বের বৃহত্তম কর্মসূচি

৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নরেন্দ্র মোদি বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতে বিশ্বের বৃহত্তম প্রতিরোধমূলক কর্মসূচি শুরু হতে চলেছে। ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা জরুরি ব্যবহারের জন্য দুইটি ভ্যাকসিন অনুমোদনের একদিন পরে তিনি এ ঘোষণা দিলেন।

সোমবার ভ্যাকসিন তৈরির জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী বলেন, তাদের জন্য ভারতবাসী গর্বিত। ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ-এমোদী তার বক্তব্যে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ভারত উৎপাদিত পণ্যসমূহের কেবল বৈশ্বিক চাহিদাই নয়, বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাও রয়েছে তা নিশ্চিত করতে হবে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা রোববার সিরাম ইনস্টিটিউট উৎ্পাদিত অস্ট্রফোর্ডের কোভিড -১৯ ভ্যাকসিন কোভিশিল্ডকে পুবোপুরি ও দেশীয়ভাবে বিকশিত বায়োটেকের কোভাক্সিনকে দেশে জরুরী ব্যবহারের জন্য অনুমোদন দেয়। এতে একটি বিশাল ইনোকুলেশন ড্রাইভের পথ প্রশস্ত করেছে।

মোদি বলেন, অতীত আমাদের শেখায়, একটি দেশ যত বেশি বিজ্ঞানের দিকে মনোনিবেশ করবে প্রযুক্তিও ততো বেশি শক্তিশালী হবে। আবার এই প্রযুক্তি নতুন শিল্পকে সহায়তার পাশাপাশি গবেষণাকে এগিয়ে নিয়ে যায়। এই চক্র দেশকেও এগিয়ে নেয়।

তিনি বলেন, তার দেশের সরকারি বা বেসরকারি উভয় খাতের পরিষেবা ও পণ্যসামগ্রীর মান বিশ্বজুড়ে তাদের শক্তি নির্ধারণ করবে। খবর: পিটিআই ও বাসস।

নরেন্দ্র মোদী/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *