করোনায় আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর

১ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডর। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্টে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ঊর্মিলা নিজেই।

ঊর্মিলা লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। তবে ভালো আছি। এবং বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন। সাবধানে দীপাবলি উদযাপন করুন।

একসময় বলিউডে দাপিয়ে অভিনয় করতেন ঊর্মিলা। উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। সে তালিকায় রয়েছে রঙ্গিলা, জুদাই, দৌড়, খুবসুরত ইত্যাদি।

তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন এ অভিনেত্রী। ২০১৪ সালে মরাঠি সিনেমা ‘আজোবাতে’র মাধ্যমে শেষবার বড় পর্দায় দেখা গেছে তাকে। তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি।

করোনা ভাইরাস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *