কারিনা-সাইফের ঘরে নতুন অতিথি

২১ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): নতুন অতিথি এলো ভারতের বিখ্যাত পতৌদি পরিবারে। দ্বিতীয় সন্তানের জননী হয়েছেন কারিনা কাপুর। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।

রোববার কারিনা-সাইফ দম্পতির ঘর আলো করে আসে দ্বিতীয় পুত্রসন্তান। ছোট নবাবের আগমনে পতৌদি পরিবারে খুশির বন্যা বইছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

গেল বছরের আগস্টে নতুন অতিথির আগমনের বার্তা দিয়েছিল সাইফ-কারিনা দম্পতি। ২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন কারিনা। রোববার খেলার নতুন সাথী পেল তৈমুর।

এদিন মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন কারিনা। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন।

শনিবার কারিনাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পতৌদি পরিবারের সদস্যারা। তবে নতুন অতিথির কোনও ছবি এখনও দেননি কারিনা কিংবা সাইফ।

গতকাল কারিনার বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেন কারিনা।

কারিনা কাপুর/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *