কাশ্মীরে সেনা অভিযান

০৬ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের জম্মু-কাশ্মীরের শোপিয়ান এলাকায় সেনাসদস্যদের সাথে গোলাগুলিতে ৩জন নিহতে হয়েছেন। এসময় আরও একজনকে আটক করে নিরাপত্তারক্ষীরা।

কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরে কাশ্মীরের শোপিয়ানের কানিগাম এলাকায় বুধবার রাতে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা।  পুরো এলাকা ঘিরে ফেলেন তারা। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বুঝে গুলি চালাতে শুরু করেন বিচ্ছিন্নতাবাদীরা। খবর: দ্য হিন্দুস্তান টাইমস।

এসময় পাল্টা জবাব দেয়া শুরু করে নিরাপত্তাবাহিনী। রাতভর চলে এ গোলাগুলি। পরে বৃহস্পতিবার সকালে অ্যানকাউন্টার শেষে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তৌসিফ আহমেদ নামে একজনকে আটক করে সেনাসদস্যরা।

নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ওই এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়েও দেখছেন নিরাপত্তারক্ষীরা।

ভারত/এসকেএম