খোলাবাজারের চাল প্যাকেটজাত করা যাবে না

১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাফ জানিয়ে দিলেন, খোলা বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করা যাবে না। সরকার এ বিষয়ে আইন করতে যাচ্ছে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এই মেসেজটা বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে। খুচরা কিনে প্যাকেট করা যাবে না। মিল মালিকরা নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালের বাজার নিয়ন্ত্রণে সোমবার যে নির্দেশ দেন তার ভিত্তিতে এমন সিদ্ধান্ত বলে জানালেন সাধন চন্দ্র। বললেন, শিগগিরই এই আইন করা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটকে শায়েস্তা করতে প্রয়োজনে চাল আমদানি করা হবে।

আরও পড়ুন: কমেছে চালের দাম

তিনি বলেন, বোরো ধান কাটা হয়েছে। আউশ আসবে। সেটি শেষ করতে করতে আমন আসবে। তাই আমাদের অভাব হওয়ার কথা না। যদি মানুষের খাওয়ার চাল বেশি লাগে তাহলে আমদানি করা হবে। ভরা মৌসুমে কোন সমস্যাই হবে না।

তিনি জানান, চালের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান ধারাবাহিকভাবে চলবে।

খাদ্যমন্ত্রী/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *