গণহত্যার স্বীকৃতির দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নিউজ ডেস্ক: একাত্তরে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে’র উদ্যোগে ১০নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্তিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, উপদেষ্টা মানবাধিকার কর্মী সাংবাদিক আনছার আহমেদ উল্লাহ, সিকদার মোহাম্মদ কিটন, সহ-সাধারন সম্পাদক আব্দুল বাছিরসহ অন্যরা।

স্মারকলিপিতে ব্রিটিশ সরকারের কাছে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সামরিক জান্তা ও তাদের দোসর আল বদর রাজাকার দ্বারা সংঘঠিত নিরিহ বাঙালীদের ওপর নির্বিচারে গণহত্যার কথা উল্লেখ করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত ১৯৫ জন পাকিস্তানী সৈনিকের আন্তর্জাতিক আদালতে বিচার ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জোর দাবী জানান নেতৃবৃন্দ।

একাত্তরে ধর্মের নামে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রকৃত পক্ষে ত্রিশলাখ শহীদ আর দুইলাখ মা-বোনের আত্মমর্যাদা ও আত্মদানের স্বীকৃতি। মৌলবাদী ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিরারীদের গণহত্যা অস্বীকারের অপচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে সহায়ক হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন

বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ব্রিটিশ সরকার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

১৯৭২ সালে জানুয়ারী মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে আসলে তৎকালীন বিট্রিশ সরকারের ভূমিকা বাঙালি জাতি আজও শ্রদ্ধার সাথে স্মরণ রেখেছে। লন্ডনের মাটিতে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির দাবি সব সময়ই আলাদা তাৎপর্য বহন করে, কারণ ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবেই প্রথম বাংলাদেশ প্রসঙ্গে ‘জেনোসাইড’ শব্দটি ব্যবহৃত হয়েছিল।

যুক্তরাজ্য/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *