গলফ টুর্নামেন্ট উদ্বোধন করলেন সেনাপ্রধান

১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শুরু হয়েছে পঞ্চম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২১। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় ৭০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

শুক্রবার সকালে রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল এসএম শওকত আলী, সদস্য সচিব লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ গোলাম মনজুর সিদ্দিকীসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ৪ দিনের এ টুর্নামেন্ট শুরু হয় গত বুধবার। ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ হবে।

গলফ টুর্নামেন্ট/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ