চীনে ভারি বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

৯ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনের হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। এতে দুই হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান বলেছেন, ভারি বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনও তিনজন নিখোঁজ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে দুই লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রদেশটির সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারি বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব এলাকায় প্রভাব ফেলেছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে। এই বৃষ্টিপাতে এক কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: শত শত লাশ মিলছে মারিউপোলে

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।

আর্দ্র গ্রীষ্মে মধ্য ও দক্ষিণ চীনে প্রায়ই ভারি বৃষ্টি হয়। এতে ওই সব এলাকায় প্রায়ই বন্যা দেখা দেয়।

চীন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ