চুরি করতে এসে ধরা, ট্রেনের জানালায় ঝুলে ১০ কিলোমিটার পার

১৬ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ট্রেনের জানলা দিয়ে মোবাইল চুরি করতে এসে ধরা পড়েন এক যুবক। এরপর শাস্তি হিসেবে তাকে ট্রেনের জানালায় ঝুলে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।

বুধবার রাতে ভারতের বিহারে বেগুসরাই-খাগরিয়া রুটের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

জানা যায়, বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে জানালায় হাত দিয়ে মোবাইল চুরির চেষ্টা করেন ওই যুবক। তখনই হাত চেপে ধরে ফেলেন যাত্রীরা। চলতে শুরু করে ট্রেন। কিন্তু যুবককের হাত তারা আর ছাড়েননি।

ভিডিওতে দেখা যায়, ট্রেন চলা শুরু করার পর যুবক মিনতি করছেন, তার হাত যেন ছেড়ে না দেয়া হয়। কারণ ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে।

যাত্রীরা অবশ্য তার হাত ছাড়েননি। সাহেবপুর কামাল স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে ঝুলতে যান যুবক। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল কি না, জানা যায়নি।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *