ছারপোকার মতো দল কাটে এমন কাউকে ঢোকানো যাবে না

২৪ জুন ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দলে এমন কাউকে নেয়া যাবেনা যারা ছারপোকার মতো দল কেটে ফেলে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল দৃঢ়চেতা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন করার কারণে আজকে পরপর তিনবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। একটি শক্তিশালী ঘরের মধ্যে যদি একটি পিলারে পোকা লাগে তাহলে সেই ঘর কিন্তু নড়েবড়ে হয়ে যায়। সুতরাং দলকে শক্তিশালী করতে হলে দলের মধ্যেএমন কাউকে নেয়া যাবে না যারা ছারপোকার মতো দল কেটে ফেলে।

ডক্টর হাছান মাহমুদ বলেন, আজকে যে সরকার সেটা আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ নয়। সুতরাং দল যেন সরকারের মধ্যে ঢুকে না যায়, সেটি মাথায় রাখতে হবে। দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে। ক্ষমতায় থাকলে দায়িত্ববান হতে হয়। আমাদেরকেও অন্য রাজনৈতিক দলের চেয়ে অনেক দায়িত্ববান হতে হবে।

হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশে জিডিপি গ্রোথ রেট ছিল ৭ দশমিক ৪, বঙ্গবন্ধুকে হত্যার ৪০ বছরে সেটি আমরা অতিক্রম করতে পারিনি। ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেটি আমরা অতিক্রম করেছি।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মঈন উদ্দিন, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, স্বজন কুমার তালুকদার, মহিউদ্দিন রাশেদসহ অন্যরা।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

একজন মানুষ ক’বার জন্মায়, তথ্যমন্ত্রীর প্রশ্ন

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *