জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক: জনপ্রতিনিধিদের জনগণকে সাথে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথ প্রদর্শক। শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে।

পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করে কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান ডেঙ্গি পরিস্থিতি সম্পর্কে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার ডেঙ্গি মোকাবেলার জন্য কাজ করছে। এবছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর এসময়ে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বর্তমানে ডেঙ্গির অবস্থা বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালায়শিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনও অনেক ভালো।

ইতোমধ্যে মেয়রগণকে চিরুনি অভিযানসহ আরও নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

বন বিভাগ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *