জাপানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূবাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানে।

জাপানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। যা হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রদেশের কিছু অংশে অনুভূত হয়েছে।

এতে আরও বলা হয়, ভূমিকম্পটি আওমোরি প্রদেশের পূর্ব উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৫ মাইল) গভীরতায় উদ্ভূত হয়েছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোক্কাইডো অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভূমিকম্প/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ