জামিন পেলেন সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক

নিউজ ডেস্ক: রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই চিকিৎসক জামিন পেয়েছেন।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। জামিন পাওয়া দুই চিকিৎসক হলেন হলেন মুনা সাহা ও শাহজাদী মোস্তাকি।

গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতাল থেকে এই দুই চিকিৎসককে গ্রেফতার করা হয়।

এর আগে নবজাতকের বাবা ইয়াকুব আলী চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও স্ত্রীর জীবন মৃত্যুঝুঁকিতে পড়েছে, এমন অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কয়েকজন ‘অজ্ঞাতনামা’ আসামির কথাও উল্লেখ করা হয়।

ধানমন্ডি থানা সূত্র জানায়, কুমিল্লার তিতাস উপজেলার অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে গত ৯ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসবের ইচ্ছা ছিল তার। মাহবুবাকে যে চিকিৎসকের অধীনে ভর্তি করা হয়, সেই চিকিৎসক তখন দেশে ছিলেন না। তার অনুপস্থিতির কথা রোগী বা রোগীর স্বজনদের জানানো হয়নি। অন্য একজন চিকিৎসক স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে অস্ত্রোপচার করেন। ১১ জুন নবজাতকের মৃত্যু হয়।

আরও পড়ুন: চিকিৎসকদের আন্দোলন, রোগীদের ভোগান্তি

অন্যদিকে মাহবুবার শারীরিক অবস্থাও খারাপের দিকে যায়। তার আইসিইউ দরকার ছিল। কিন্তু সেন্ট্রাল হাসপাতালে তা ছিল না। তাকে পাশের ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ জুন তার মৃত্যু হয়।

আদালত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ