জি-২০ সম্মেলনে যোগ দেবেন পুতিন

২৮ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ।

সোমবার মস্কোতে এক সম্মেলনে এ কথা জানিয়েছেন ইউরি উশাকভ। খবর: আনাদোলু।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে এ সম্মেলনে। তবে সম্মেলনে পুতিন সশরীরে না কি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন তা জানাননি তিনি।

ইউরি উশাকভ জানান, আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জানানো আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন।

আগামী ৩০ জুন রাশিয়া সফরে আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো। এ সময় দুই নেতা এ বিষয়ে আলাপ করবেন বলে জানান পুতিনের সহকারী ইউরি উশাকভ।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ