ঝিনাইদহে ১০ সোনার বারসহ যুবক আটক

নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে ১০টি স্বর্ণের বারসহ আবদুল হাদী নামে এক চোরাকারবারিকে আটক করেছে খালিশপুরস্থ ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোড়াপাড়া বাজারের কাঠগড়া ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল হাদী যশোরের শার্শা থানার শালকোনা গ্রামের শামসুর রহমানের ছেলে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি দলে বিভক্ত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। এ সময় ভ্যানযোগে যাওয়া আবদুল হাদীকে আটক করলে তার কাছে থাকা স্কসটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এসব স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। শুল্ক ফাঁকি দেয়া এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। রাতেই আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

ঝিনাইদহ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *