ঝড়-বজ্রপাতে লণ্ডভণ্ড বিহার, নিহত ৩৩

২২ মে ২০২২ (নিউজ ডেস্ক): ভারতের বিহারে ঝড়, বজ্রপাত ও ভারি বৃষ্টিতে ১৬ জেলায় অন্তত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের পরিবারপ্রতি চার লাখ টাকা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দপ্তর, ফসল ও ঘরবাড়ির ক্ষতি নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেয়া হবে বলেও জানানো হয়েছে।

ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতিতে শুক্রবার দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, বিহারের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত ও প্রবল ঝড়বৃষ্টিতে বহুলোকের মৃত্যু হয়েছে। যা দেখে আমি গভীরভাবে দুঃখিত। সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। খবর: এনডিটিভি

একই সাথে মোদি রাজ্য সরকারের অধীনে স্থানীয় প্রশাসন দ্রুততার সাথে উদ্ধারকাজ চালাচ্ছে এবং ত্রাণ পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন।

আবহাওয়া দপ্তরের পাটনা কেন্দ্র থেকে জানানো হয়েছে, এই ঝড় ও বৃষ্টিপাত আগামী দুদিন চলবে। বিহারজুড়ে বিভিন্ন স্থানে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দেয়া হয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *