টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

৩০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় হেরে ধবলধোলাইয়ের শঙ্কায় আছে।

সিরিজের শেষ ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।

মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলেন পার্কে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া ১৬ বলে ৩৪ রান করেন ড্রেইল মিশেল।

বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১০.১ ওভারে এক উইকেটে ৯৪ রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। শেষ ৩৫ বলে প্রয়োজন ছিল ৭৮ রান। স্কোর বোর্ডে দ্রুত রান তুলতে গিয়ে শেষ ৩৫ বলে ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস গুটায় টাইগাররা।

২৭ বলে ৫১ রান করে ফেরেন সৌম্য সরকার, ৩৫ বলে ৩৮ রান করেন ওপেনার মোহাম্মদ নাইম। এছাড়া ২১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে খেলতে পারেননি মুশফিক, বাজে ফর্মের কারণে বাদ পড়েন মোস্তাফিজ। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন তামিম।

২৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *