তীর্থযাত্রীদের নিয়ে পুকুরে ট্রাক্টর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কানপুরে ঘাটমপুর এলাকায় তীর্থযাত্রী বহন করা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে কমপক্ষে ২৬ জন প্রাণ হারান। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। ট্রাক্টরটিতে ৫০ জন যাত্রী ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার রাতে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর: আনন্দবাজার পত্রিকা।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। একের পর এক মৃতদেহ তুলতে দেখা গেছে তাদের। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার রাতেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন মোদি।

এক ট্যুইটবার্তায় মোদি লিখেছেন, কানপুরের দুর্ঘটনায় আমি শোকাহত। যারা আপনজনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ