দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

৮ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। ‘হিন্নামোর’ নামের এ টাইফুনের আঘাতে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

জানা গেছে, টাইফুনের কারণে প্রায় পাঁচ হাজার লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এতে প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

টাইফুন আঘাত হানার আগে দেশটির কর্তৃপক্ষ দেশজুড়ে ছয়শরও বেশি স্কুল বন্ধ এবং স্থানীয় এয়ারলাইন্সের ২৫০টি ফ্লাইট বাতিল করেছে। এর আগে গেল আগস্টে দক্ষিণ কোরিয়ার রাজধানী শহরে বৃষ্টি সৃষ্ট বন্যায় ১৪ জন নিহত হন।

টাইফুন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ