বিনোদন ডেস্ক: দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাতেই বাস হলিউডের বহু তারকার। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনস্- নামী তারকাদের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। লেলিহান আগুনের কবলে পড়লেন বলিউড তারকা নোরা ফতেহিও। সমাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ সে অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিডিওতে নোরা বলেন, আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেয়ার নির্দেশ দেয়া হয়। সাথে সাথে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।
নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। জানিয়েছেন, আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।
নোরার এই ভিডিও ছড়িয়ে পড়তেই তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীকে দ্রুত দেশে ফেরার অনুরোধ করছেন তারা।
দাবানল নিয়ে প্রিয়ঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত।
নোরা ফতেহি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply