দুই ইসরাইলিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক: জিম্মিদশা থেকে দুই ইসরাইলিকে মুক্তি দিয়েছে ফিলিস্থিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কাতার ও মিশরের মধ্যস্থতায় অবরুদ্ধ গাজায় সোমবার তাদের মুক্তি দেয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জিম্মিদশা থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া দুইজন হলেন- ৭৯ বছর বয়সী নুরিত কুবার এবং ৮৫ বছর বয়সী ইয়োচেভ লিফশিতজ।

হামাসের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, আমরা দুজনকে মুক্তি দিয়েছি। তবে এটা মনে রাখা দরকার যে, গত শুক্রবার তাদের নিতে অস্বীকার করেছিল ইসরাইল। স্বাস্থ্যগত সমস্যা ও মানবিক খাতিরে আমরা এই দুই ইসরাইলিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, বন্দিদের মুক্ত করতে হামাসের সব ধরনের বাধা কাটিয়ে বিভিন্ন চ্যানেল হয়ে কাজ করছে আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) ও নিরাপত্তা বাহিনী।

খবরে বলা হয়েছে, এ প্রক্রিয়ায় সহায়তা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। সংস্থাটি জানিয়েছে, মুক্তির পর তাদের তেল আবিবে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। সেখানে চিকিৎসা সহায়তা দেয়া হয়।

এর আগে গত শুক্রবার দুই মার্কিন বন্দিকে মুক্তি দেয় হামাস। এর পর তাদের পক্ষ থেকে প্রস্তাব উঠে যুদ্ধবিরতির। তবে জিম্মিদের মুক্তি নিয়ে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু প্রশাসন।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *