২৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): চিকিৎসার জন্য বিদেশ গেলেন অভিনেতা তাসকিন রহমান। উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে তিনি অস্ট্রেলিয়া গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে।
তাসকিন প্রায় ১ মাস ধরেই বেশ অসুস্থ। বন্ধ রেখেছিলেন সব ধরনের শুটিংও। প্রচণ্ড মাথা ব্যথার সাথে দেখা দেয় চোখের সমস্যাও। বিভিন্ন পরীক্ষার পর তিনি জানতে পারেন তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
গত অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদ গিয়েছিলেন তাসকিন। সে সময় চিকিৎসক তাকে মাসখানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে ছিলেন।
২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিনের। প্রথম সিনেমাতেই বাজিমাত। তার অভিনীত আরও দুই ছবি বয়ফ্রেন্ড ও যদি একদিন। মুক্তির অপেক্ষায় রয়েছে মিশন এক্সট্রিম, শান, ক্যাসিনো, অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০, ওস্তাদ ও গিরগিটি।
বিনোদন/এসকেএম/টিটি
















Leave a Reply