নারায়ণগঞ্জে ৪০ মুসল্লি দগ্ধ

নারায়ণগঞ্জে মসজিদের এসি বিস্ফোরিত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৪০ জন মুসল্লি। আহতদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত পৌণে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত পৌণে ৯টার দিকে মসজিদের একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে অন্তত ৪০ জন মুসল্লি দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের কারণে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। হুড়োহুড়ি করে মসজিদ থেকে বের হতে গিয়ে আরও কয়েকজন আহত হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *