পরীমনির সাথে পুলিশ কর্মকর্তার সম্পর্ক নিয়ে তদন্ত কমিটি

চলচ্চিত্রে পরীমনির পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয়ের ছবি।
ছবি: পরীমনির ফেসবুক পেইজ থেকে নেয়া

৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চিত্রনায়িকা পরীমনির সাথে ডিএমপি’র গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের ‘সম্পর্ক’ নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ সদর দপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে।

রবিবার রাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সদর দপ্তরের একজন ডিআইজি’কে প্রধান করে কমিটিটি গঠন করা হয়েছে।

কমিটি কতোদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে এ তথ্য না জানা যায়নি।

তদন্ত কমিটি/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ