পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউপির জাহাজপুড়া এলাকা থেকে অপহরণ হওয়া দুই কৃষককে জীবিত উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, ওই এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন ও সরওয়ারের ছেলে রিদুওয়ান।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি জানান, গত রোববার সকালে ওই ইউপির জাহাজপুরা এলাকার পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করতে গেলে ৮/১০ জন সন্ত্রাসী তাদেরকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে তাদেরকে মারধর করে ও পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওসি আরও জানান, খবর পেয়ে টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন), বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জসহ অন্য অফিসার ও ফোর্স এবং স্থানীয় জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় জাহাজপুড়া গহীন পাহাড়ের ভিতর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

টেকনাফ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *