আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সাথে করা এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর: এনবিসি নিউজ।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে পুতিনের জয়ী হওয়ার কোনও সম্ভাবনাই নেই। ইউক্রেনের পালটা হামলা মস্কোকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে।
এ সময় বাইডেন আরও বলেন, পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও বাস্তবিক আশঙ্কা তিনি দেখছেন না।
এ ছাড়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে বলে মনে করেন না তিনি।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ শুরু। ইতোমধ্যে ৫০০ দিন পেরিয়ে গেছে এই যুদ্ধ। এখনও শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। এই যুদ্ধে বহু মানুষ হতাহত হয়েছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply