২৩ মে ২০২২ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান।
সোমববার পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনুষ্ঠানের আয়োজন করে।
শ ম রেজাউল বলেন, সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ অতীতে এরকম সহায়তা দেয় নি। তিনি সবাইকে স্বাবলম্বী করতে চান। তিনি চান একজন মানুষেরও যেন কষ্ট না থাকে, দারিদ্র্য না থাকে।
তিনি বলেন, উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প নারীদের স্বাবলম্বী করবে, স্বচ্ছল করবে। এ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণকৃত উপকরণ দরিদ্রদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরুন কুমার সিকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ডাক্তার এসএম জিয়াউল হক রাহাত, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply