ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলের শীর্ষ কমান্ডার জেনারেল নিমরোদ

আন্তর্জাতিক ডেস্ক: গাজা অঞ্চলের জন্য নিযুক্ত ইসরাইলের সাবেক প্রধান সেনা-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনি হামাসের হাতে বন্দি হয়েছেন।

শনিবার ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সশস্ত্র যোদ্ধা সংগঠন হামাসের অভিযানে বন্দি হন এ সেনা কমান্ডার।

এদিকে তাকে মুক্ত করতে সামরিক অভিযান ও আলোচনা দুটোই শুরু করেছে ইসরাইল।

এছাড়াও হামাসের কাছে জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে- শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীরাও। খবর: আলজাজিরা।

একটি ছবিতে দেখা গেছে এই জেনারেলকে মাটির ওপর শোয়ানো অবস্থায়, খালি পায়ে, অর্ধ উলঙ্গ ও আন্ডারওয়্যার পরা অবস্থায় টি-শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছেই তার বাসভবন ছিল। তাকে মুক্ত করতে হামাসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ।

হামাসের চালানো এই অভিযানে কমপক্ষে পঞ্চাশ জন ইসরাইলিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ইসরাইলি সেনা রয়েছেন এবং অন্যরা অবৈধ ইসরাইলি বসতির বাসিন্দা।

ফিলিস্তিনিদের ওপর সাম্প্রতিক দিনগুলোর হত্যাযজ্ঞ ও নৃশংসতার প্রতিবাদে এবং আল-আকসা মসজিদে বারবার ইহুদিবাদীদের অবমাননার প্রতিশোধ নিতে একযোগে ইসরাইলের বিভিন্ন শহর ও স্থাপনার ওপর হামলা শুরু করেছে ফিলিস্তিনের সংগ্রামী দল হামাস ও ইসলামি জিহাদ। আকস্মিক এ হামলায় এখন পর্যন্ত ৩০০-এর বেশি ইসরাইলি নিহত ও প্রায় ১৬০০ জন আহত হয়েছেন।

এদিকে আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ২৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় এক হাজার ৬১০ জন আহত হয়েছেন।

যুদ্ধ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *