ফেনী হাসপাতালে অক্সিজেন ট্যাংক

৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, ফেনী): কোভিড-১৯ রোগীর চিকিৎসায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে স্থাপিত লিক্যুইড অক্সিজেন ট্যাংকটি উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ৬ হাজার লিটার তরল অক্সিজেন ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকটি উদ্বোধন করেন নিজাম উদ্দিন হাজারী এমপি। খবর: বাসস।

উদ্বোধনকালে নিজাম উদ্দিন হাজারী বলেন, বাংলাদেশ অভ্যূদয়ের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধুর নিত্য সহযোগী ছিলেন বঙ্গমাতা। আজ তার জন্মবার্ষিকী স্মরণীয় করতে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের নামে এই লিক্যুইড অক্সিজেন ট্যাংকটির নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকাকে অক্সিজেন হাব হিসেবে গড়ে তোলা হবে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, সিভিল সার্জন ডাক্তার রফিকুস সালেহীন, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল খায়ের মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।

কোভিড-১৯ রোগীর চিকিৎসায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বিকল্পহীন উল্লেখ করে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হাসপাতালে প্রতিদিন ২০ লাখ ৬০ হাজার লিটার অক্সিজেন প্রয়োজন হয়। ৬ হাজার লিটার তরল অক্সিজেন ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকটি একবার পূর্ণ করলে ৫০ লাখ লিটার অক্সিজেন পাওয়া যাবে। এটি চালু হওয়ায় হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সেবা নিশ্চিত করা যাবে।

ফেনীতে অক্সিজেন/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *